banglahour

কুড়িগ্রামে এসএসসি কেন্দ্রে ছাত্রদলের উদ্যোগে চেয়ার, পানি ও স্যালাইন বিতরণ

সারাদেশ | রাশিদুল ইসলাম রাশেদ। কুড়িগ্রাম।

(৩ ঘন্টা আগে) ২১ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ২:২৯ অপরাহ্ন


এসএসসি পরীক্ষাকে ঘিরে কুড়িগ্রাম শহরের বিভিন্ন কেন্দ্রে অপেক্ষমাণ অভিভাবকদের জন্য মানবিক সহায়তা কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদল। বিএনপির চেয়ারপার্সন প্রধানমন্ত্রী তারেকনরহমানের নির্দেশে আয়োজিত এ কর্মসূচিতে অভিভাবকদের বসার জন্য চেয়ার, বিশুদ্ধ পানি ও স্যালাইন সরবরাহ করা হয়। পাশাপাশি তাদের সঙ্গে আসা শিশুদের মাঝে চকলেট বিতরণ করা হয়।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রিভারভিউ উচ্চ বিদ্যালয় ও আলিয়া মাদ্রাসা কেন্দ্রগুলোতে এ কার্যক্রম পরিচালিত হয়। 

পরীক্ষার সময় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে বা রোদে অপেক্ষা করা অভিভাবকদের স্বস্তি দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
উপস্থিত নেতৃবৃন্দ জানান, এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের কষ্ট লাঘব এবং তাদের পাশে দাঁড়ানোই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন-জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা ও আশরাফুল আলম বিপুল, সহ দপ্তর সম্পাদক অর্ঘ্য দীপ সাহা, সদস্য নাঈম ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মাসুম হাসান হৃদয়, পলিটেকনিক ছাত্রদলের সভাপতি আব্দুর রহমান তন্ময়, ছাত্রনেতা আরাফাত ইসলাম ও রাকিব হাসান, আলিয়া মাদ্রাসা ছাত্রদলের সভাপতি জুলফিকার আলী এবং সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকসহ নেতাকর্মীরা।
স্থানীয়দের মতে, এমন উদ্যোগ পরীক্ষা কেন্দ্রগুলোতে শৃঙ্খলা ও স্বস্তি বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখছে।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল