banglahour

ভৈরবে পৃথক সড়ক দূর্ঘটনায নিহত ৩

সারাদেশ | এম এ হালিম, ভৈরব প্রতিনিধি।

(৪ ঘন্টা আগে) ২১ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ৭:৫৫ অপরাহ্ন

ভৈরবে পৃথক সড়ক দূর্ঘটনায নিহত হয়েছে  ৩ জন। আহত হয়েছে আরো ১ জন। নিহতরা হলো চন্ডিবের গ্রামের মৎস আড়তদার ব্যবসায়ী দুলাল মিয়ার পুত্র আবদুল্লাহ (৩৫) একই গ্রামের  নজরুল ইসলাম (৫৫) ও পলতাকান্দা গ্রামের মৃত আবুল কালামের পুত্র মোমেন মিয়া ( ৪৫)। এছাড়াও গুরুতর আহত হয়েছে নিপু নামে ১ যুবক। 

নিহতদের মাঝে হাইওয়ে থানা পুলিশ আবদুল্লাহর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেলে ও পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে। হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা জানান,আজ মঙ্গলবার বিকালে ঢাকা - সিলেট মহাসড়কের ভৈরব সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তে আশুগঞ্জ গামী ট্রাকের সাথে একই লেনে চলা মোটরসাইকেলের সাথে সংঘর্ষে ঘটনাস্থলে আবদুল্লাহ মারা যায়। 

এ সময় মোটরসাইকেল ২ আরোহী মোমেন ও নিপু কে গুরুতর আহত অবস্থায় প্রথমে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে ২ জনকে কে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে মোমেন মারা যায় । 

এছাড়াও ভোরে বাসষ্ট্যান্ডে অজ্ঞান নামা যানবাহনের চাপায় নজরুল ইসলাম (৫৫) নামে একজন মারা গেছে। এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুমন কুমার চৌধুরী জানান, বিকালে সৈয়দ নজরুল ইসলাম সেতুতে ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে ২ আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে ১ জন। তাছাড়া ভোরে অজ্ঞাত নামা যানবাহনের চাপায় নজরুল ইসলাম নামে ১ জন মারা গেছে। 

তবে আবদুল্লাহর পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।তাছাড়া ঘাতক ট্রাকের চালক কে আটক করা হয়েছে।। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল