banglahour

ধর্ম অবমাননার দ‌য়ে দিঘ‌লিয়ায় যুবক‌কে গন পিটু‌নি, থানায় সোপর্দ

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন। ব্যুরো প্রধান। খুলনা।

(৪ ঘন্টা আগে) ২১ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ৯:২৭ অপরাহ্ন


খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নে ধর্মনি‌য়ে ফেসবুকে কটুক্তির অভিযোগে শ্যামল গাইন নামের এক যুবককে গণধোলাই দিয়ে প্রশাসনের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। 
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে শ‌্যামল গাইন আপত্তিকর মন্তব‌্য ক‌রে। তার এ মন্তব্য ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে ওঠেন সাধারণ মানুষ। 


পরে তাকে আটক করে মারধর করা হয়। এ সময় দিঘ‌লিয়া থানার পু‌লিশ জনতার হাত থে‌কে শ‌্যামল গাইন‌কে উদ্ধার ক‌রে প্রথ‌মে উপ‌জেলা স্বাস্থ‌্য ক‌মপ্লে‌ক্সে ভ‌র্তি ক‌রে। সেখা‌নে প্রাথ‌মিক চি‌কিৎসা দেয়ার পর তা‌কে পু‌লি‌শের হেফজ‌তে রাখা হ‌য়ে‌ছে।  

দিঘ‌লিয়া থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) মোঃ শাহ আলম ঘটনার সত‌্যতা স্বীকার ক‌রেছেন। ও‌সি জানান, ক্ষুদ্ধ জনতার হাত থে‌কে শ‌্যামল গাইন‌কে উদ্ধার ক‌রে চি‌কিৎসা প্রদান করে থানায় রাখা হ‌য়ে‌ছে। বর্তমানে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলে ও‌সি জানিয়েছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল