banglahour

ফ্রান্স বাংলাদেশ বৌদ্ধ মেডিটেশন সেন্টারের উদ্যোগে বৈশাখী উৎসব

প্রবাস | আবু তাহির, ফ্রান্স প্রতিনিধি।

(৩ দিন আগে) ২২ এপ্রিল ২০২৬, বুধবার, ৫:১৫ পূর্বাহ্ন

নবধারার আবাহনে, ১৪৩৩ বঙ্গাব্দের পহেলা বৈশাখ উপলক্ষে ফ্রান্স বাংলাদেশ বৌদ্ধ মেডিটেশন সেন্টারের উদ্যোগে গতকাল দিনব্যাপী বৈশাখী উৎসব ও মিলনমেলা আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে।প্যারিসের পখত দু লা বিলেত পার্কে ব্যাপক আয়োজনে বৈশাখ উদযাপন করা হয়।নানা বয়সের নারী পুরুষ বৈশাখের আমাঝে জড়ো হন পার্কটিতে।   এই আয়োজন ছিল বাঙালি সংস্কৃতির প্রাণস্পন্দনে ভরপুর যেখানে একতা, সম্প্রীতি এবং নব প্রজন্মের মাঝে নতুন উদ্দীপনা সঞ্চারিত হয়েছে।

সুন্দর আয়োজনকে সফল করতে যাঁরা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং যাঁরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেছেন, তাঁদের সকলের প্রতি ফ্রান্স–বাংলাদেশ বৌদ্ধ মেডিটেশন সেন্টারের ভিক্ষু সংঘ ও দায়ক দায়িকাদের পক্ষ থেকে আন্তরিক  কৃতজ্ঞতা প্রকাশ করা হয়

গান পরিবেশন ছাড়া ও ছিলো বৈশাখি ভোজ ও খেলাধুলা।পরে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন নেতারা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল