banglahour

রাজবাড়ীর নবনিযুক্ত জেলা প্রশাসকের সঙ্গে কালুখালীর সকল সরকারী দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সারাদেশ | ইমরান খান, রাজবাড়ী প্রতিনিধি।

(৪ মাস আগে) ২২ এপ্রিল ২০২৬, বুধবার, ৫:১৩ অপরাহ্ন

রাজবাড়ী জেলার নব-যোগদানকৃত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীনের সঙ্গে  কালুখালী উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান ও গণ্যমান্য ব্যক্তিবর্গের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকেলে উপজেলা প্রাইমারি এডুকেশন 
রিসোর্ট ট্রেনিং অডিটোরিয়াম হলরুমে এ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাউদ্দিনের  সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ্ সহকারী 
কমিশনার ও এক্সিউটিভ  ম্যাজিস্ট্রেট  ( আইসিটি শাখা)  মো: আশরাফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইশরাত জাহান উম্মন,কালুখালী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন,কালুখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো: রফিকুল ইসলাম রতন,উপজেলা ইঞ্জিনিয়ার অরুন কুমার পাল  , উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমানসহ বিভিন্ন  সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সংবাদ কর্মীরা।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক স্থানীয় প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি সকল দপ্তরের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং জনগণের সেবার মান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল