banglahour

বাইশারীতে অপহৃত ৩ শ্রমিক উদ্ধার

সারাদেশ | শহিদুল আলম। বান্দরবান প্রতিনিধি।

(৬ মাস আগে) ২২ এপ্রিল ২০২৬, বুধবার, ১০:২২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:২২ অপরাহ্ন

 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারীতে অপহৃত ৩ শ্রমিক উদ্ধার
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের গহীন পাহাড় থেকে অপহৃত তিন শ্রমিককে  উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।


জানা যায়, গত রাত আনুমানিক ৩টার দিকে বাইশারী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম বান্টুর রাবার বাদিতলা বাগানের স্টাফ কোয়ার্টার থেকে দুর্বৃত্তরা তাদের অপহরণ করে নিয়ে যায়।
অপহৃত শ্রমিকরা হলেন, এনামুল হক (১৮), পিতা: আনোয়ার, মোহাম্মদ হাসান (২০), নুরুল ইসলাম (১৯), পিতা: মোঃ ছিদ্দিক।তারা তারা তিনজনই রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা যায়।
আজ (২২ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে পশ্চিম করলিয়া মুরা সড়ক এলাকা থেকে পুলিশ, র‍্যাব ও বিজিবির যৌথ অভিযানে তাদের উদ্ধার করা হয়।

উল্লেখযোগ্য, কোনো ধরনের মুক্তিপণ ছাড়াই তাদের উদ্ধার করা সম্ভব হয়েছে,আইনশৃঙ্খলা বাহিনীর চাপের মুখে অপহনকারীরা শ্রমিকদের ছেড়ে দিতে বাধ্য হয়েছিল বলে জানান স্থানীয়রা।
উদ্ধারের পর দেখা যায়, অপহৃতদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, যা থেকে ধারণা করা হচ্ছে অপহরণের সময় বা পরবর্তী সময়ে তাদের নির্যাতন করা হয়েছে।


বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনারুল ইসলাম জানান, অপহরণকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল