banglahour

ভারতের পশ্চিমবঙ্গ বিধান সভা নির্বাচনের কারণে আজ হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

সারাদেশ | আনোয়ার হোসেন বুলু। দিনাজপুর প্রতিনিধি।

(৬ মাস আগে) ২৩ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ২:৪৮ অপরাহ্ন

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম দফার নির্বাচনের কারণে আজ বৃহস্পতিবার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ -ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে| তবে হিলি চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে|
বিষয়টি নিশ্চিত করেছেণ হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান| 


তিনি জানান. আজ বৃহস্পতিবার ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে| তাই হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পণ্য রপ্তানি বন্ধ থাকবে| এছাড়া আগামীকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে| আগামী শনিবার থেকে পুনরায় পণ্য আমদানি-রপ্তানি শুরু হবে|
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম জানান, বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও হিলি চেকপোস্টের মাধ্যমে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে|

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল