banglahour

কালুখালীতে জাটকা আহরণে বিরত থাকা ৩৬৩ জন জেলেদের মধ্যে ভিজিএফ'র ১৬০ কেজি করে চাল বিতরণ

সারাদেশ | ইমরান খান, রাজবাড়ী প্রতিনিধি।

(৬ মাস আগে) ২৩ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ২:৫৮ অপরাহ্ন

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় মৎস্য ও প্রাণিসম্পদ মম্রণালয় কর্তৃক জাটকা আহরণে বিরত থাকা জেলেদের জীবনযাত্রা নির্বাহের জন্য মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।


আজ( ২৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলার রতনদিয়া ইউনিয়ন পরিষদে এ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলেদের মধ্যে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনারুল ইসলাম পাইলট।

এসময় রতনদিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনারুল ইসলাম পাইলট বলেন, এবছর মৎস্য ও প্রাণিসম্পদ মম্রণালয় কর্তৃক জাটকা আহরণে বিরত থাকা জেলেদের জীবনযাত্রা নির্বাহের জন্য মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় উপজেলার ৩ টি ইউনিয়নের ৩৬৩ জন জেলেকে জনপ্রতি ১৬০ কেজি  করে চাল বিতরণ করা হচ্ছে। এর মধ্যে রতনদিয়া ইউনিয়নের ২১৩ জন 
জেলের মধ্যে ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল