banglahour

পিরোজপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতি; চক্রের সর্দার গ্রেপ্তার

সারাদেশ | মো. মিজানুর রহমান। পিরোজপুর প্রতিনিধি।

(৬ মাস আগে) ২৩ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৫:৪৪ অপরাহ্ন

পিরোজপুরের নাজিরপুরে এক শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত চক্রের সর্দার  আ: আজিজ কে মাদারীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ডাকাতির ঘটনায় এক ডাকাত নিহত, বাড়ির মালিকসহ দুইজন গুরুতর আহত এবং চক্রের ৮ সদস্য পলাতক ছিল।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে নাজিরপুর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান।
সংবাদ সম্মেলন তিনি জানান, বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাতে নাজিরপুর ও মাদারীপুর থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ও র‍্যাব-০৮ এর সহযোগিতায় মাদারীপুর শহর থেকে  তাকে গ্রেপ্তার করা হয়।
নাসরিন জাহান বলেন, গত ১৯ এপ্রিল রাত আনুমানিক ২টার দিকে উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের দক্ষিণ কলারদোয়ানিয়া গ্রামের উজ্জ্বল বাহাদুরের বাড়িতে ৯ সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে।
এ সময় ডাকাতরা বাড়ির মালিককে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করলে পরিবারের সদস্যরা প্রতিরোধ গড়ে তোলেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও কোপাকুপির ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে এলে ডাকাত দলের অন্য সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে তাদের একজন গুরুতর আহত অবস্থায় পড়ে থাকে।এ ঘটনায় বাড়ির মালিক স্থানীয় একটি বেসরকারি কলেজের শিক্ষক ও ব্যবসায়ী উজ্জ্বল বাহাদুর ও তার ছেলে মিশকাফ আহত হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ডাকাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান,গ্রেপ্তারকৃত ডাকাত সর্দার কে পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে এবং এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত আছে ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল