banglahour

খুলনায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন, পুষ্টি সচেতনতায় বর্ণাঢ্য শোভাযাত্রা

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন। ব্যুরো প্রধান। খুলনা।

(৬ মাস আগে) ২৩ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৮:২৫ অপরাহ্ন

‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার নগরীর শহিদ হাদিস পার্কে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, সুস্থ জীবন গঠনে পুষ্টিকর খাদ্যের কোনো বিকল্প নেই। প্রতিদিনের খাদ্য তালিকায় শাকসবজি ও ফলমূল অন্তর্ভুক্ত করার পাশাপাশি প্যাকেটজাত ও অস্বাস্থ্যকর খাবার পরিহার করতে হবে।
তিনি আরও বলেন, খাদ্য উৎপাদন থেকে শুরু করে পরিবহন, সংরক্ষণ ও রান্নার প্রতিটি ধাপে পুষ্টিগুণ বজায় রাখা জরুরি। পুষ্টিকর ও নিরাপদ খাদ্য গ্রহণ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়—এ কারণে সবাইকে পুষ্টি বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।


খুলনা সিভিল সার্জন ডা. মোছাঃ মাহফুজা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আরিফুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ।


অনুষ্ঠান শেষে কেসিসি প্রশাসকের নেতৃত্বে শহিদ হাদিস পার্ক থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে খুলনা সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল