banglahour

ময়মনসিংহ আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি নুরুল হক

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(৬ মাস আগে) ২৪ এপ্রিল ২০২৬, শুক্রবার, ৬:২৩ অপরাহ্ন

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে বিএনপিপন্থী সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল নিরঙ্কুশ বিজয় পেয়েছে। এতে সভাপতি মো. নুরুল হক এবং সাধারণ সম্পাদক মমরুজুল হাসান জুয়েল নির্বাচিত হয়েছেন।


আজ (শুক্রবার) সকালে আইনজীবী সমিতি মিলনায়তনে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। এর আগে গতকাল সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট এক হাজার ৩৮ জন ভোটারের মধ্যে ৮৪৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। 


ঘোষিত ফলাফলে সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের অন্য বিজয়ীরা হলেন- সহ-সভাপতি মীর এমরান আলী পাপেল ও এ.কে.এম. মইনুল হোসেন মিলন, সহ-সম্পাদক অ্যাডভোকেট সজীব সরকার রোকন, মোহাম্মদ আসাদুজ্জামান ও রাইসুল ইসলাম, অডিটর মোহাম্মদ শরিফুল ইসলাম সোহাগ।


সদস্য পদে নির্বাচিত হয়েছেন সাবিকুন্নাহার লিপি,  রিয়াদ মো.সাঈদ, রেজাউল কিবরিয়া, মো. শাহীন আলম, যায়েদ বিন খলিল, মোহাম্মদ আলী ও সামির আল রশিদ বিপ্লব।


এবারের নির্বাচনে সভাপতি পদে মো. নুরুল হক তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়ে ৫৯৭ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট এ.কে.এম. আমান উল্লাহ বাদল পেয়েছেন ২১১ ভোট।


অন্যদিকে সাধারণ সম্পাদক পদে মমরুজুল হাসান জুয়েল ৭৩২ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী এ.টি.এম. মাহবুব উল আলম পেয়েছেন ৬০ ভোট।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল