
(৪ ঘন্টা আগে) ২৫ এপ্রিল ২০২৬, শনিবার, ৪:৩৯ অপরাহ্ন
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অনন্য ও সৃজনশীল নেতৃত্বের স্বীকৃতি হিসেবে ঢাকা বিভাগের ১২৩টি উপজেলার মধ্যে ৩য় স্থান অর্জন করেছে রাজবাড়ীর কালুখালী উপজেলা। এ সাফল্যে উপজেলার সর্বস্তরের মানুষ গর্ব ও আনন্দ প্রকাশ করেছেন।
মার্চ ২০২৬ মাসের পারফরম্যান্স মূল্যায়নে এই কৃতিত্ব অর্জনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাহ উদ্দিন। তাঁর দক্ষ নেতৃত্ব, সঠিক পরিকল্পনা ও নাগরিক সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রচেষ্টার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
জানা গেছে, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে নির্ভুলতা, দ্রুততা এবং সেবার মানোন্নয়নে কালুখালী উপজেলা প্রশাসনের নেওয়া বিভিন্ন উদ্যোগ ইতোমধ্যে প্রশংসিত হয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনসেবার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে উপজেলা প্রশাসন।
উপজেলার সচেতন মহল বলছেন, ইউএনও মো. মেজবাহ উদ্দিনের কর্মস্পৃহা ও জনবান্ধব প্রশাসনিক কার্যক্রম কালুখালী উপজেলাকে একটি আধুনিক ও মডেল উপজেলায় রূপান্তরের পথে এগিয়ে নিচ্ছে।
উপজেলার নাগরিকরা আশা প্রকাশ করেন, তাঁর সুদক্ষ নেতৃত্বে কালুখালী উপজেলা ভবিষ্যতেও উন্নয়ন ও সেবার ক্ষেত্রে আরও সাফল্য অর্জন করবে।