
(৪ ঘন্টা আগে) ২৫ এপ্রিল ২০২৬, শনিবার, ৪:৪১ অপরাহ্ন
খুলনার জেলার দিঘলিয়া উপজেলার সীমান্তবর্তী তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নে ধান কাটাকে কেন্দ্র করে আজ দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নুর ইসলাম শেখ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হযেছে আরো ৪ জন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে পুলিশ জানিয়েছে।
এলাকাবাসী জানায়, খুলনার তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নে সকাল পৌনে ৯টার দিকে জমির ধান কাটাকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে নুর ইসলাম সেখসহ ৫ জন গুরুতর আহত হয়। অপর আহতরা হলো মোঃ হিজমুল্লাহ সোহেল রানা, মুসা শেখ, মফিজুর রহমান ও আলী হুসাইন। পরে আহতদের খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় দুপর দেড়টায় বৃদ্ধ নুর ইসলাম মারা যান। ইদ্রিস মোল্লার সাথে জমির বিরোধ নিয়ে তার ছেলেরাসহ ২০/২২ জনের একটি দল এই হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল্লাহ জানান, ধান কাটাকে কেন্দ্র করে পূর্বের শত্রæতার জের ধরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে। হাসপাতালে একজন মারা গেছেন। কোন পক্ষ এখনো থানায় অভিযোগ দায়ের করেননি।