banglahour

পিরোজপুরে অস্বাস্থ্যকর আইসক্রিম উৎপাদনের দায়ে কারখানা মালিকের দণ্ড

সারাদেশ | মো. মিজানুর রহমান। পিরোজপুর প্রতিনিধি।

(৪ ঘন্টা আগে) ২৫ এপ্রিল ২০২৬, শনিবার, ৪:৪৭ অপরাহ্ন

পিরোজপুর সদর উপজেলার রাণীপুর এলাকায় একটি আইসক্রিম কারখানার মালিককে এক লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে ও মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে আইসক্রিম উৎপাদনের দায়ে এই দণ্ড দেওয়া হয়।

শনিবার  (২৫ এপ্রিল) রানীপুর এলাকায় অবস্থিত ‘রনি আইসক্রিম কারখানায়’ এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. আল-আমীন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়,রনি আইসক্রিম কারখানায়  সম্পূর্ণ অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আইসক্রিম উৎপাদন করা হচ্ছিল। একই সঙ্গে মানবদেহের জন্য ঝুঁকিপূর্ণ ও নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহার করে এসব আইসক্রিম বাজারজাত করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হিসেবে বিবেচিত।


এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় কারখানার মালিক মোহাম্মদ রাকিব (২২), পিতা—রুস্তম আলী মোল্লা, গ্রাম—রানীপুর, পিরোজপুর সদর কে ১ লক্ষ  টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল