banglahour

নাইক্ষ্যংছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

সারাদেশ | শহিদুল আলম। বান্দরবান প্রতিনিধি।

(৪ মাস আগে) ২৫ এপ্রিল ২০২৬, শনিবার, ৯:৩৭ অপরাহ্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে। “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (২৫ এপ্রিল) বেলা ১০টায় উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে পুষ্টি খাতে বৈষম্য দূর করা অত্যন্ত জরুরি। বিশেষ করে শিশু, কিশোর-কিশোরী ও গর্ভবতী মায়েদের পুষ্টি নিশ্চিত করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, পুষ্টিকর খাদ্য গ্রহণ, স্বাস্থ্যসম্মত জীবনযাপন এবং নিয়মিত স্বাস্থ্যসেবা গ্রহণের মাধ্যমে একটি সুস্থ ও কর্মক্ষম জাতি গড়ে তোলা সম্ভব।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মনজুর আলম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, পুষ্টি সপ্তাহের মূল লক্ষ্য হলো মানুষের মাঝে পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং অপুষ্টিজনিত সমস্যা প্রতিরোধ করা। তিনি সকলকে সুষম খাদ্য গ্রহণ, শিশুর সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং মাতৃস্বাস্থ্য রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রঞ্জন বড়ুয়া, ডা. জন্নতুল ফেরদৌস আন্তরা, ডা. নিতাই চন্দ্র, ডা. মোঃ তাওসিফ রাজ, ডা. রোকুনোজ্জামানসহ সিনিয়র নার্স, স্বাস্থ্য সহকারী এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। বক্তারা পুষ্টির গুরুত্ব তুলে ধরে বলেন, সঠিক পুষ্টি নিশ্চিত করা গেলে দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠবে সুস্থ ও সবল।


শেষে পুষ্টি সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল