
(৬ মাস আগে) ২৫ এপ্রিল ২০২৬, শনিবার, ৯:৩৯ অপরাহ্ন
মোংলা থানায় নবাগত ওসির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির ও তাদের অঙ্গ সংগঠন। শনিবার (২৫ এপ্রিল )সন্ধ্যায় মোংলা পৌর এই বিক্ষোভ করে।
শুক্রবার শহরের একটি চুরির ঘটনায় টাকা উদ্ধার করে ৯ বছর বয়সি শিশু চোর কে থানায় নিয়ে যায় বিএনপির নেত্রী জানোয়ারা জানু। তখন জানুসহ ৩ জন কে আটক করে শনিবার আদালতে পাঠায় মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান।
এর প্রতবাদে সন্ধ্যায় মহিলা দল ও বিএনপি শহরে এক বিক্ষাভ মিছিল বের করে। পরে পৌরসভার সামনে এক পথসভায় মিলিত হয়।
এসময় বক্তব্য রাখেন, পৌর মহিলা দলের সভানেত্রী মোসাম্মদ কমলা বেগম,পৌর বিএনপি যুগ্ম আহবায়ক মোঃ খোরশেদ আলম, শ্রমিক দল সভাপতি মোঃ মনিরুজ্জামান, মোঃ আলাউদ্দিন প্রমুখ।
পৌর মহিলা দলের সভানেত্রী মোসাম্মদ কমলা বেগম বলেন, চুরির টাকা উদ্ধার করে দেওয়া নেত্রীর অপরাধ না। ওসি কোন তদন্ত ছাড়াই নেত্রীসহ ৩ জনকে আটক করে আদালতে পাঠিয়েছে। আদালতে পাঠানোর আগে তাকে ও বিএনপিকে গালাগালি করে। আমরা এমন ওসিকে এখানে চাই না।
এদিকে মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, শুক্রবার সকারে ৯৮ হাজার ৫ শ টাকা চুরির ঘটনায় ৩ জন কে আটক করা হয়েছে। তাদের দেয়া স্বীকারোক্তিতে ৬২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। যারা এখন আমাকে নিয়ে ফালাফালি করছে তারা বাকি টাকা ভাগবাটোয়ারা করে খাবার পায়তারা করছে। অপরাধীদের ছাড় না দিয়ে আদালতে পাঠানো হয়েছে।