banglahour

তাপ প্রবাহের সঙ্গে ঘন ঘন লোডশেডিং,অতিষ্ঠ জনজীবন

সারাদেশ | মনিরুল ইসলাম। কুয়াকাটা প্রতিনিধি।

(৬ মাস আগে) ২৬ এপ্রিল ২০২৬, রবিবার, ১১:২৭ পূর্বাহ্ন

পটুয়াখালীতে বইছে মৃদু তাপ প্রবাহ। সেই সঙ্গে দেয়া হচ্ছে ঘন ঘন ঘন লোডশেডিং। গতকাল জেলায় এবছরের সর্বোচ্চ ৩৬ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। প্রচন্ড খরতাপে ফেটে চৌচির হয়ে গেছে মাঠঘাট। এছাড়া শহরে ঘন্টাব্যাপী ৪ থেকে ৫ বার এবং গ্রামীন অঞ্চলে ৭ থেকে ৮ বার করে দেয়া হয়েছে লোডশেডিং। এতে অতিষ্ঠ হয়ে হয়ে উঠেছে জনজীবন।

সবেচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবিরা। অনেকে ঘর্মাক্ত শরীর নিয়ে একটু স্বস্তির আশায় আশ্রয় নিচ্ছেন গাছ তলায়। তৃষ্ণা মেটাতে ডাব, শরবত কিংবা ঠান্ডা পানির দোকানে ভীড় করছেন অনেকে। অসহনীয় গরমে স্বস্তি ফেরাতে লোডশেডিং কমানোর দাবি জানিয়েছে সাধারন মানুষ।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল