
(৬ মাস আগে) ২৬ এপ্রিল ২০২৬, রবিবার, ১১:৫৮ পূর্বাহ্ন
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে ১৭ শিশুর মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২৮ শিশু ভর্তি হয়েছে, চিকিৎসাধীন রয়েছে ৮৪ শিশু।
আজ (রবিবার) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা বলেন, গত ২১ এপ্রিল ত্রিশাল থেকে সাড়ে ৩ বছরের মেয়ে শিশু হামের উপসর্গ ও নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে শিশুটি মারা যায়।
তিনি বলেন, গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮৫৬ শিশু ভর্তি হয়েছে, আর হাসপাতাল। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৭৫৫ শিশু।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, তিনটি মেডিকেল টিম গঠন করে হাসপাতালের নতুন ভবনের ৮তলায় হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। চিকিৎসক ও নার্সরা আন্তরিকতার সাথে চিকিৎসাসেবা দিচ্ছেন।