banglahour

সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মৃত বেড়ে ১১

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৬ মাস আগে) ২৬ এপ্রিল ২০২৬, রবিবার, ২:১৫ অপরাহ্ন

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল ১০টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে সিলেট বিভাগে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে।


বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান, মৃত শিশুরা হামের উপসর্গের পাশাপাশি অন্যান্য জটিল রোগেও আক্রান্ত ছিল। এর আগে শুক্রবার একই দিনে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছিল।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম-এর উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৬০ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে ১০ জন হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে ৫৮ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২৪ এপ্রিল পর্যন্ত সিলেট বিভাগে মোট ৫৮ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে।
বর্তমানে চিকিৎসাধীন সন্দেহভাজন রোগীদের মধ্যে—
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে: ৮৩ জন
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে: ১১ জন
অন্যান্য হাসপাতালে: বাকিরা চিকিৎসাধীন
স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি মোকাবিলায় টিকাদান ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল