banglahour

পিরোজপুরে জলবায়ু ও পরিবেশগত ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সুরক্ষায় সভা অনুষ্ঠিত

সারাদেশ | মো. মিজানুর রহমান। পিরোজপুর প্রতিনিধি।

(৬ মাস আগে) ২৬ এপ্রিল ২০২৬, রবিবার, ৫:১৯ অপরাহ্ন

পিরোজপুর  জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) সকাল ১০টায় পিরোজপুর প্রেস ক্লাব মিলনায়তনে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) আয়োজিত ‘এনগেজ’ প্রকল্পের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার পরিবেশ সাংবাদিকতা ফোরামের ২৫ জন সংবাদ কর্মী অংশগ্রহণ করেন।


সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি  খেলাফত হোসেন খসরু। সঞ্চালনা করেন কোডেকের এরিয়া অফিসার প্রশান্ত ব্যানার্জী।


অনুষ্ঠানে কোডেকের ‘এনগেজ’ প্রকল্পের আওতায় পরিচালিত কার্যক্রম তুলে ধরে একটি ভিডিও প্রেজেন্টেশন প্রদর্শন করা হয়। প্রকল্পের সামগ্রিক কার্যক্রম, লক্ষ্য ও পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা নিয়ে বিস্তারিত উপস্থাপনা করেন প্রকল্প সমন্বয়কারী শংকর কুমার বিশ্বাস। এছাড়া প্রকল্পের ধারণা, বাস্তবায়ন কৌশল এবং পরিবেশ সাংবাদিকদের সম্পৃক্ততার গুরুত্ব বিষয়ে আলোচনা করেন টেকনিক্যাল অফিসার কাজী ছানী ফেরদৌস।


সভায় জানানো হয়, জেলার পিরোজপুর সদর, জিয়ানগর ও মঠবাড়িয়া উপজেলার মোট ২৫ জন সাংবাদিককে নিয়ে পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধি, তথ্যভিত্তিক প্রতিবেদন তৈরি এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কণ্ঠ তুলে ধরার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল