banglahour

হিজলা উপজেলায় চিহ্নিত গরু চোর পুলিশের হাতে আটক

সারাদেশ | মো সেলিম রাড়ী। বরিশাল,হিজলা প্রতিনিধি।

(৬ মাস আগে) ২৬ এপ্রিল ২০২৬, রবিবার, ১১:১৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:১৮ অপরাহ্ন


বরিশালের হিজলা উপজেলায় চিহ্নিত গরু চোর দেলোয়ার রাড়ী পুলিশের হাতে আটক।


জানাযায় রবিবার মাগরিবের নামাজের সময় উপজেলার গৌরবদী ইউনিয়নের সংকরপাশা গ্রামের নিজ বাড়ির থেকে আটক করা হয়।


গরু চোর দেলোয়ার সংকরপাশা গ্রামের নুরুল ইসলাম রাড়ীর ছেলে।
হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলায়মান বলেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি গরু চোর দেলোয়ার বাড়িতে অবস্থান করছেন। তখন আমার নির্দেশনায় এস আই শামীম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করেন।


তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।
উল্লেখ্য গরু চোর সুলাইমান হোসেন রাড়ীর নামে হিজলা থানা, ভোলা সদর থানা, ভোলা তজুমদ্দিন থানা সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
হিজলা উপজেলার চিহ্নিত গরু চুরির এলাকা হিসেবে সংকরপাশা। আন্তঃজেলা ডাকাতি চুরি সহ নানা অপকর্মে লিপ্ত অপরাধীরা সংকরপাশা ও মাটিয়ালা গ্রামে বসবাস করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল