banglahour

জামালপুরে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে মা ও দুই মেয়ে নিহত

সারাদেশ | আলী আকবর। জামালপুর প্রতিনিধি।

(৬ মাস আগে) ২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১২:৫৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:১৬ অপরাহ্ন

 

 

জামালপুরের উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে গেছে।  কালবৈশাখী ঝড়ের সময় ঘরের উপর গাছ পড়ে মা ও দুই মেয়ে নিহত হয়েছে।

আজ ভোররাতে (তিনটায়) মেলান্দহের নয়ানগরের পূর্বদাগী গ্রামে মর্মান্তিক এই ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে -পূর্ব দাগী গ্রামের মৃত গনি মন্ডলের স্ত্রী খুকি বেগম (৬৫),  তার দুই মেয়ে ফরিদা আক্তার (৩৮) ও ফতে আক্তার (৩৫)।
ফায়ার সার্ভিসের বরাত দিয়ে মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল আরা জানান, ঝড়ের সময় ঘরের উপর গাছ পড়লে তারা ঘটনাস্থলেই মারা যায় । মা ও দুই মেয়ে একই ঘরে ছিলেন। 
ঘরের উপর গাছ পড়ে মা ও দুই মেয়ে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

ঝড়ে জামালপুর পৌর শহরসহ জেলার বিভিন্ন স্থানে ঘরবাড়ি, আধাপাকা ধান, ভূট্রাসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। উপরে গেছে অসংখ্য গাছপালা।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল