banglahour

ফরিদপুরে পদ্মা নদীতে বড়শিতে আটকা পড়েছে কুমির

সারাদেশ | মনির হোসেন। ফরিদপুর প্রতিনিধি।

(৩ মাস আগে) ২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১:২৭ অপরাহ্ন

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে জেলের বড়শিতে আটকা পড়েছে একটি কুমির। বিরল প্রজাতির মিঠা পানির কুমির বিধায় জেলে কুমিরটিকে না মেরে আটকিয়ে চরভদ্রাসন সদর ইউনিয়নের কাজী বাড়ির ঘাটে নিয়ে আসেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে হস্থান্তর করার জন্য।

সোমবার সকাল ৭টার দিকে চরভদ্রাসন উপজেলার গোপালপুর চর এলাকায় পদ্মা নদীতে জেলে স্বপন বেপারীর পাতা বড়শিতে ধরা পড়ে কুমিরটি। এসময় স্বপন বেপারী তার দুই ছেলে রাজিব বেপারী ও রবিউল বেপারী সহ পাঁচ জন কুমিরটিকে উদ্ধার করে নদীর পাড়ে নিয়ে আসে। এদের সকলের বাড়ি উপজেলার  চর সালেপুর এলাকায়।

পরে  সকাল ৮টার দিকে কুমিরটি চরভদ্রাসন সদর ইউনিয়নের কাজীবাড়ির ঘাটে নিয়ে আসা হয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট হস্তান্তর করার জন্য।

স্বপন বেপারী জানান, তিনি মাছ ধরার জন্য প্রতিফিনই পদ্মা নদীতে বড়শি পাতেন। সোমবার সকালে বড়শিতে মাছ ধরা পরেছে কিনা দেখতে যান তিনি। গিয়ে দেখতে পান একটি কুমির আটকে আছে।
কুমিরটিকে না মেরে তিনি ও তার দুই ছেলে পাড়ে এনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের খবর দেন।
কুমিরটি আনুমানিক সাত ফুট লম্বা এবং ওজন দেড় মনের কাছাকাছি বলে জানান তিনি।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, কুমিরটি কাজী বাড়ির ঘাট এলাকায়  ঘাটে পানির মধ্যে বেধে রাখা হয়েছে। খুলনা থেকে আসা উদ্ধার টিম এর হাতে  কুমিরটি বুঝিয়ে না দেওয়া পর্যন্ত ওই কুমিরটির কেউ যাতে কোন ক্ষতি করতে না পারে এজন্য এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।

বন বিভাগ ফরিদপুরের ফরেস্ট রেঞ্জার তাওহীদ হোসেন বলেন, কুমিরটি প্রকৃত পক্ষে কতটুকু দৈর্ঘ, কতটুকু প্রস্থ এবং এর ওজন কত তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এটি বর্তমানে পানিতে বাধা অবস্থায় রয়েছে। তিনি বলেন, তবে এটি বিপন্ন প্রায় মিঠা পানির কুমির।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল