banglahour

অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী আজ

জাতীয় | ডেস্ক রিপোর্ট। জিয়াউল হক শোভন।

(৬ ঘন্টা আগে) ২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১:৪৬ অপরাহ্ন

শেরে বাংলা এ.কে. ফজলুল হক ছিলেন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, প্রখ্যাত আইনজীবী ও রাজনীতিবিদ। যিনি শের-ই বাংলা অর্থাৎ 'বাংলার বাঘ' নামে পরিচিত ছিলেন। তার পুরো নাম ছিলো আবুল কাশেম ফজলুল হক। তিনি কৃষকদের অধিকার রক্ষায় ঋণ সালিশি বোর্ড গঠন এবং প্রজাস্বত্ব আইন পাস করেন। ১৯৪০ সালের ঐতিহাসিক লাহোর প্রস্তাবের প্রবক্তা ছিলেন তিনি। শিক্ষা বিস্তারে ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তার অসামান্য অবদান ছিলো।

শেরে বাংলা একে ফজলুল হকের জীবনীঃ
জন্ম:
১৮৭৩ সালের ২৬ অক্টোবর বরিশাল জেলার রাজাপুরের সাতুরিয়া গ্রামে মামার বাড়িতে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মৌলভী মুহম্মদ ওয়াজেদ এবং মাতার নাম ওয়াজেদুন্নেছা।

শিক্ষা জীবন:
তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। এ.কে. ফজলুল হক কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গণিত, রসায়ন ও পদার্থবিজ্ঞানে ট্রিপল অনার্সসহ এমএ পাস করেন। পরে আইন বিষয়ে তিনি ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবন ও রাজনীতি:
কর্মজীবনের শুরুতে তিনি সরকারি চাকরি করলেও পরে তা ত্যাগ করে তিনি কলকাতা হাইকোর্টে ওকালতি শুরু করেন।
১৯১৩ সালে আইন সভায় যোগ দেন এবং ১৯১৩ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত বিভিন্ন মেয়াদে আইনসভার সদস্য ছিলেন।
১৯১৫ সালে তিনি প্রাদেশিক মুসলিম লীগের সভাপতি এবং ১৯১৮ সালে নিখিল ভারত কংগ্রেসের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
১৯৩৫ সালে কলকাতার প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন।
১৯৩৭ সালে এ.কে. ফজলুল হক অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী (প্রধানমন্ত্রী) নির্বাচিত হন।
১৯৪০ সালে মুসলিম লীগের লাহোর অধিবেশনে তিনি ঐতিহাসিক 'লাহোর প্রস্তাব' পেশ করেন।
তিনি কৃষক প্রজা পার্টি গঠন করেন এবং জমিদারী প্রথা বিলোপের অগ্রদূত ছিলেন।
এ.কে. ফজলুল হক পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

'শের-ই বাংলা' উপাধি:
১৯৪০ সালে লাহোর অধিবেশনে তাঁর জ্বালাময়ী ও সাহসী বক্তৃতায় মুগ্ধ হয়ে পাঞ্জাববাসী তাঁকে 'শের-ই-বাংলা' বা 'বাংলার বাঘ' উপাধিতে ভূষিত করেন।

মৃত্যু:
এই মহান নেতা ১৯৬২ সালের ২৭ এপ্রিল আজকের এই দিনে ঢাকায় মৃত্যুবরণ করেন। উপমহাদেশের প্রখ্যাত আইনজীবি এবং জনদরদী নেতা শেরে বাংলা এ.কে. ফজলুল হকের ৬৪তম মৃত্যু বার্ষিকী বাংলা আওয়ার পরিবার গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল