
(৬ মাস আগে) ২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১:৪৮ অপরাহ্ন
ঘন ঘন লোডশেডিং ও দেশজুড়ে জ্বালানী তেল সংকটের প্রভাবে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় কমেছে পর্যটক আগমনের সংখ্যা। সৈকতের জিরো পয়েন্টে হাতেগোনা কিছু পর্যটক থাকলেও লেম্বুর বন, শুটকি পল্লী, ঝাউ বাগান ও গঙ্গামতি সহ অধিকাংশ পর্যটন স্পট পড়ে আছে
অনেকটাই ফাঁকা। গত ১৫ দিনে উল্লেখযোগ্য হারে পর্যটক উপস্থিতি হ্রাস পাওয়ায় লোকসানে পড়েছেন হোটেল-মোটেল মালিক, রেস্তোরাঁ মালিক, যানবাহন চালক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।
অন্যদিকে ঘন ঘন লোডশেডিংয়ের সঙ্গে তীব্র গরমে কুয়াকাটায় অবস্থানরত পর্যটকরা পড়েছেন চরম ভোগান্তিতে। বিদ্যুৎ বিভ্রাটে দুর্ভোগের পাশাপাশি জ্বালানি সংকটের কারণে বাড়ি ফেরা নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন অনেকে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্টরা।