banglahour

কটিয়াদীতে জমি সংক্রান্ত বিরোধে ভাতিজার হাতে চাচা খুন

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

(৫ ঘন্টা আগে) ২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ২:৪৭ অপরাহ্ন


কিশোরগঞ্জের কটিয়াদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার টেঁটার আঘাতে চাচা মাহমুদুর রহমান কামাল (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলে কাকন গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত মাহমুদুর রহমান কামাল উপজেলার আচমিতা ইউনিয়নের পশ্চিম ভিটাদিয়া গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য ছিলেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার জমির সীমানা নিয়ে নিহতের বড় ভাই জালাল উদ্দিনের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জালাল উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন সিদ্দিক দেশীয় অস্ত্র (টেঁটা) দিয়ে চাচা ও তাঁর ছেলেকে আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে কামালের মৃত্যু হয়।



কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. হাবিবুল্লাহ খান জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল