banglahour

ফুলপুরে কৃষক আশ্রাব আলী হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(৪ ঘন্টা আগে) ২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ৩:৫০ অপরাহ্ন

ময়মনসিংহের ফুলপুরে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে কৃষক আশ্রাব আলী হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।


সোমবার (২৬ এপ্রিল) দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।


মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন— মৃত আব্দুল গফুরের ছেলে নূর হোসেন (৫৭), সোহরাব আলীর ছেলে সহিদুল (৩৭) এবং নূর হোসেনের ছেলে উজ্জল মিয়া (৩২)।


যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্তরা হলেন— ইছব আলীর ছেলে সোহরাব আলী (৬২), তার স্ত্রী স্বরূপা খাতুন (৫৭) এবং নূর হোসেনের স্ত্রী রেহানা খাতুন (৫৪)।
আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৮ জানুয়ারি সকালে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে ফুলপুর উপজেলার দেওখালী কইন্যাপাড়া এলাকার কৃষক আশ্রাব আলীকে হত্যা করে আসামিরা। এ ঘটনায় পরদিন নিহতের ছেলে জুলহাস ছয়জনকে আসামি করে ফুলপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।


মামলার তদন্ত, ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, জেরা এবং আইনজীবীদের যুক্তিতর্ক শেষে আদালত তিন আসামিকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেন। একই সঙ্গে অপর তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।


মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন মোহাম্মদ আকরাম হোসেন এবং আসামিপক্ষে আইনজীবী ছিলেন এ এইচ এম খালেকুজ্জামান।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল