banglahour

ভারতের ভোট উপলক্ষে দর্শনা-জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টে ৩ দিন যাত্রী চলাচল বন্ধ

সারাদেশ | রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(৪ ঘন্টা আগে) ২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ৩:৫৩ অপরাহ্ন

ভারতের বিধানসভা নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গার দর্শনা-জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তিন দিন পাসপোর্টধারী যাত্রী যাতায়াত বন্ধ থাকবে।
ভারতের নদীয়া জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তা এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


দর্শনা-জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ এসআই তুহিন বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতের নদীয়া জেলায় বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টা ২০ মিনিট থেকে বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনা-গেদে চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী চলাচল বন্ধ থাকবে।


তবে এ সময়ের মধ্যে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকরা নিজ দেশে ফিরতে পারবেন বলে জানান তিনি।
তিনি আরও বলেন, রবিবার (২৬ এপ্রিল) আদেশ জারি হলেও সোমবার সকালে অফিসিয়ালি তা হাতে পাওয়া যায়।
আগামী বৃহস্পতিবার (৩০ এপ্রিল) থেকে পূর্বের ন্যায় দর্শনা-জয়নগর কাস্টমস ও ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম স্বাভাবিক হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল