banglahour

ভৈরবে হাইওয়ে থানাকে মডেল থানায় রুপান্তরিত করা হবে

সারাদেশ | এম এ হালিম, ভৈরব প্রতিনিধি।

(৪ ঘন্টা আগে) ২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ৩:৫৪ অপরাহ্ন

ভৈরবে হাইওয়ে থানাকে মডেল থানায় রুপান্তরিত করা হবে। এ লক্ষ্যে কাজ করা হচ্ছে।  আজ সোমবার দুপুরে  থানায় ওয়াইফাই সংযোগ স্থাপন করা হয়েছে । সিলেট  হাইওয়ে  রিজিয়নের পুলিশ সুপার রেজাউল করিম  আনুষ্ঠানিকভাবে এ ওয়াইফাই লাইন সংযোগের উদ্ধোধন করেন । এ সময় তিনি বলেন  কাজ শেষে  থানার পুলিশ সদস্যরা যেন বাড়িতে পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ রাখতে পারে এ জন্য এ ওয়াইফাই লাইন সংযোগ করা হয়েছে ।


তাছাড়া  থানার সৌন্দর্য বধর্নে চর্তুদিকে দেয়াল নিমার্ণ করা হবে এবং ফুল ও সবজি চাষ করা হবে যেন বিষমুক্ত সবজি নিজেরা খেতে পারে।  তাছাড়া থানা ভবন  টি রঙ করাসহ প্লাষ্টার করা হবে এবং সেবার মান বৃদ্ধি আরো বাড়বে।  এ সময় হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুমন কুমার চৌধুরী, আশুগঞ্জ টোলপ্লাজার চেক পোষ্টর অফিসার ইনচার্জ মোঃ আঃ হালিম  সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল