banglahour

মুক্তাগাছায় শিশুশ্রম মুক্ত করতে খাদ্য সহায়তা প্রদান

সারাদেশ | রিপন সারওয়ার। জেলা প্রতিনিধি। ময়মনসিংহ।

(৩ ঘন্টা আগে) ২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ৬:১৯ অপরাহ্ন

ময়মনসিংহের মুক্তাগাছাকে শিশুশ্রম মুক্ত করতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে ঝুকিপূর্ণ শিশুশ্রম যুক্ত পরিবারকে খাদ্য নিরাপত্তার জন্য সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলার মানকোন ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। এতে ওয়ার্ল্ড ভিশনের মুক্তাগাছা এপির কর্ম এলাকার চারটি পিএফএ’র ( পৌরসভা, বাঁশাটি ইউনিয়ন, মানকোন ইউনিয়ন ও দল্লা ইউনিয়ন) এলাকাভুক্ত ৪০টি অতিদরিদ্র পরিবার যাদের শিশুরা ঝুকিপূর্ণ শ্রমের সাথে সম্পৃক্ত ছিল তাদের মাঝে এই সহায়তা প্রদান করা হয়। এতে প্রতিটি পরিবারকে ৫০ কেজি চাউল, ৫কেজি মসুর ডাল, ৫লিটার ভোজ্য তেল, ৫কেজি আটা ও  ২কেজি লবণ প্রদান করা হয়। ওয়ার্ল্ড ভিশন মুক্তাগাছা উপজেলাকে ঝুকিপূর্ণ শিশুশ্রম মুক্ত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সেই কার্যক্রমের অংশ হিসেবে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।


বিতরণ অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন মুক্তাগাছার এপির ম্যানেজার রোলেন্ড গমেজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা জামান। অন্যান্যের মধ্যে ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার, বিভিন্ন গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল