banglahour

রাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রকল্প পরিদর্শনে কানাডিয়ান হাইকমিশনার অজিত সিংহ

জাতীয় | মিল্টন বাহাদুর, রাঙ্গামাটি প্রতিনিধি।

(৩ ঘন্টা আগে) ২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ৬:২৭ অপরাহ্ন


পার্বত্য মন্ত্রনালয়ের বিশেষ প্রকল্প রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়িত "জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে ইউএনডিপির সহযোগিতায় কাপ্তাইয়ের ব্যঙছড়িতে বাস্তবায়নাধীন প্রকল্প পরিদর্শন করেছেন কানাডার হাই কমিশনার অজিত সিংহ। এসময় তাঁর সাথে ৬ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

 
সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় তিনি কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের ব্যঙছড়ি মারমা পাড়ায় গিয়ে বাস্তবায়নাধীন প্রকল্প পরিদর্শন করেন এবং উপকারভোগীদের সাথে কথা বলেন। এসময় প্রকল্পের উপকারীভোগীরা প্রতিনিধিদলকে তাদের প্রকল্পের বিভিন্ন দিক অবহিত করেন। 


এসময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রকল্পের জেলা কর্মকর্তা কামনা শীষ খীসা, জীববৈচিত্র্য প্রকল্প এ্যানালিস্ট সুপ্রিয় ত্রিপুরা, কানাডিয়ান হাইকমিশনারের সিনিয়র উন্নয়ন উপদেষ্টা রিফুল জান্নাত, উন্নয়ন উপদেষ্টা ফারজানা সুলতানাসহ ইউএনডিপির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


পরে প্রতিনিধি দল উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকার দেবতাছড়ি পাড়ায় সৌর বিদ্যুতের সাহায্যে পানীয়জল সরবরাহ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল