banglahour

২ শতাধিক চক্ষু রোগীকেবিনা মূল্যে সেবা ও ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(৩ ঘন্টা আগে) ২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ৮:১০ অপরাহ্ন


উপকূলীয় জনপদ মোংলায় দরিদ্র ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুক্রবার (২৭ এপ্রিল)  দিনব্যাপী বাগেরহাটের  মোংলা পৌরসভার মরহুম চেয়ারম্যান শেখ আব্দুল হাইয়ের কুমারখালিস্থ বাসভবনে অবস্থিত দৃষ্টিদান কমিউনিটি ভিশন সেন্টারে এ চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়। বয়স্ক নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চিকিৎসা নিতে ভিড় করেন।

দৃষ্টিদান চক্ষু হাসপাতাল, বাগেরহাট-এর উদ্যোগে এবং শেখ আব্দুল হাই ফাউন্ডেশন, মোংলার স্হানীয় সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে এবার ২ শতাধিক চক্ষু রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়।

চক্ষু বিশেষজ্ঞ ডা. আরিফুল ইসলাম-এর নেতৃত্বে ১০ সদস্যের একটি অভিজ্ঞ চিকিৎসক দল রোগীদের চোখের বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করেন। এ সময় চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।

পরীক্ষা শেষে ৩৮ জন ছানি রোগীকে উন্নত চিকিৎসার জন্য বাগেরহাট দৃষ্টি দান চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে।

আয়োজকরা জানান, সেখানে তাদের সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন ও কৃত্রিম লেন্স স্থাপন শেষে পুনরায় মোংলায় পৌঁছে দেওয়া হবে।

এ বিষয়ে শেখ আব্দুল হাই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কামরুজ্জামান জসিম বলেন, সমাজের সুবিধা বঞ্চিত মানুষের দৃষ্টি শক্তি ফিরিয়ে দেওয়ার চেয়ে বড় মানবিক কাজ আর হতে পারে না। আমরা মোংলাবাসি দৃষ্টিদান চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষকে এমন মহৎ উদ্যোগ চলমান রাখার জন্য ধন্যবাদ জানাই।

তিনি আরো বলেন, নিয়মিত এ উদ্যোগ শুধু চিকিৎসা সেবাই নয়—এটি মানবিক দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। যা উপকূলীয় এই অঞ্চলের মানুষের মাঝে নতুন করে আশার আলো জ্বালাচ্ছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল