
(৩ ঘন্টা আগে) ২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ৮:১৩ অপরাহ্ন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক মিশনের (ইইউ-ইওএম) প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য মি. ইভার্স ইজাবস আজ সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ইউরোপীয় ইউনিয়নের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন। তিনি জাতীয় নির্বাচনে নির্বাচন পর্যবেক্ষক মিশন প্রেরণের জন্য ইইউকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও নির্বাচনী প্রক্রিয়া আরও শক্তিশালী করতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে অব্যাহত সহযোগিতা গুরুত্বপূর্ণ।
সাক্ষাৎকালে উভয় পক্ষ গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন।