banglahour

বাংলাদেশ-ফ্রান্স অংশীদারিত্ব জোরদারে বহুমুখী সহযোগিতা নিয়ে আলোচনা

জাতীয় | স্টাফ রিপোর্টার। ঢাকা।

(৩ ঘন্টা আগে) ২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ৮:১৪ অপরাহ্ন

ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয়ের এশিয়া ও ওশেনিয়া বিষয়ক পরিচালক মি. বেনোয়া গিদে আজ সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।


সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও ফ্রান্সের পারস্পরিক লাভজনক অংশীদারিত্ব আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, সরবরাহ শৃঙ্খল, জ্বালানি, মহাকাশ, প্রতিরক্ষা, উন্নয়ন সহযোগিতা, সংস্কৃতি, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, অভিবাসন, জনগণের মধ্যে যোগাযোগ এবং শান্তি ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়।


পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরাসি পরিচালক দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক উভয় পরিসরে রাজনৈতিক সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়েও মতবিনিময় করেন।
উভয় পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ)-এর গুরুত্ব তুলে ধরেন।


এছাড়া তারা আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করেন এবং শান্তি, স্থিতিশীলতা ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল