banglahour

ফরিদপুরে কোদাল দিয়ে কুপিয়ে দুই নারীসহ তিনজনকে হত্যা

সারাদেশ | মনির হোসেন। ফরিদপুর প্রতিনিধি।

(৩ ঘন্টা আগে) ২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১২:৫৬ পূর্বাহ্ন

ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গদাধর ডাঙ্গী গ্রামে দুই নারীসহ তিনজনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের হারুন মোল্লার ছেলে আকাশ মোল্লা পারিবারিক বিরোধের জেরে তার দাদি ও ফুপুকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় তাকে ঠেকাতে এগিয়ে আসা দুই প্রতিবেশীর ওপরও হামলা চালায় সে। এতে একজন নিহত এবং অপর একজন গুরুতর আহত হন।


নিহতরা হলেন—
রাহেলা বেগম (৪৫), আকাশের ফুপু
আমেনা বেগম (৭০), আকাশের দাদি
কাবুল আহমেদ (৪০), প্রতিবেশী
নিহত কাবুল আহমেদ ওই গ্রামের সুলতান আহমেদের ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক ছিলেন এবং তিন সন্তানের জনক।


আহত রিয়াজুল ইসলাম (৩৫)-কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ওই গ্রামের সিদ্দিক বাবুর্চির ছেলে।


আলিয়াবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিন হোসেন জানান, রাত ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাড়ির উঠানে তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখেন। ঘটনার পরপরই অভিযুক্ত আকাশ মোল্লা পালিয়ে যায়।


ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন,
“তিনজনকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘাতক আকাশকে গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছে পুলিশ। হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।”

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল