banglahour

কোদাল দিয়ে মাথা থেতলে দাদি, ফুফুসহ ৩ জনের হত্যাকারী আটক

সারাদেশ | মনির হোসেন। ফরিদপুর প্রতিনিধি।

(২ দিন আগে) ২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১২:৩৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৪৩ অপরাহ্ন

ফরিদপুরে কোদাল দিয়ে পিটিয়ে ও কুপিয়ে মাথা থেতলে আপন দাদি ও ফুফুসহ ৩ জনের হত্যাকারী ঘাতক আকাশকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার ভোর পৌনে ছয়টার দিকে ফরিদপুর জেলার সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধর ডাঙ্গী গ্রামের লিয়াকতের কলার বাগান থেকে তাকে আটক করা হয়।

কোতয়াল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মো: শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার ৩ জনকে হত্যার পর ঘাতক আকাশ পালিয়ে যায়। পরে র‍্যাব ও পুলিশের যৌথ দল রাতভর বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। ভোরে ঘটনাস্থলের অদুরে লিয়াকতের কলা বাগান থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে রক্ত মাখা কোদালটিও উদ্ধার করা হয়ে।

প্রসঙ্গত, সোমবার রাত সাড়ে নয়টার দিকে ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ড এর গদাধর ডাঙ্গী গ্রামের হারুন মোল্লার ছেলে আকাশ তার আপন দাদী আমেনা বেগম, ফুফু রাহেলা বেগম এর উপর কোদাল নিয়ে চড়াও হয়। এ সময়  প্রতিবেশি কাবুল আহমেদ তাকে প্রতিহত করতে এগিয়ে আসলে তার উপরও হামলা করর আকাশ। কোদাল দিয়ে পিটিয়ে ও কুপিয়ে ৩ জনেরই মাথা থেতলে হত্যা করে পালিয়ে যায় আকাশ। রাতেই মরদেহ গুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। 
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল