banglahour

খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলা: বাবুল গাজী ও সবুজ গ্রেফতার

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন। ব্যুরো প্রধান। খুলনা।

(৩ মাস আগে) ২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ৫:১৩ অপরাহ্ন

খুলনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে বাবুল গাজী ও মো. সবুজ নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে খুলনা প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের ওপর বহিরাগত সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের পরপরই পুলিশ অভিযানে এই দুইজনকে গ্রেফতার করে। তবে হামলায় জড়িত অন্যদেরও দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন সাংবাদিকরা।


গ্রেফতারকৃতরা হলেন—
দক্ষিণ নিরালা ১০ নম্বর রোডের বাসিন্দা বাসতুল্লাহ গাজীর ছেলে বাবুল গাজী (৫৬)
উত্তর হরিণটানা এলাকার বাসিন্দা আব্দুল হাইয়ের ছেলে মো. সবুজ (৪১)
পুলিশ জানায়, তারা দুজনই পেশায় দর্জি এবং খুলনার আক্তার চেম্বারের একটি টেইলার্স প্রতিষ্ঠানে কর্মরত।


মামলার তদন্ত কর্মকর্তা খুলনা সদর থানার এসআই বিশ্বজিত কুমার বসু জানান, এজাহারভুক্ত চার আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার হওয়া দুজন অজ্ঞাতনামা আসামির তালিকাভুক্ত ছিলেন।


তিনি আরও জানান, ঘটনার পর প্রেসক্লাব থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয় এবং সেখানে তাদের উপস্থিতি শনাক্ত করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, তারা একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত। ঘটনার পর থেকে তারা পলাতক ছিলেন। সোর্সের সহায়তায় তাদের গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা কোনো তথ্য দেয়নি। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


ঘটনার পটভূমি
গত রোববার খুলনা প্রেসক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণা চলাকালে কয়েকজন দুর্বৃত্ত এসে সভাপতি প্রার্থী ও দৈনিক প্রবর্তনের সম্পাদক মোস্তফা সরোয়ারের নাম ধরে ডাকাডাকি ও গালিগালাজ শুরু করে। এ সময় এখন টেলিভিশনের খুলনা বিশেষ প্রতিনিধি তরিকুল ইসলাম বিষয়টি জানতে চাইলে তাকে হুমকি-ধামকি দেওয়া হয়।
এ ঘটনায় খুলনা প্রেসক্লাবের প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় দত্ত বাদী হয়ে খুলনা সদর থানায় মামলা দায়ের করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল