banglahour

ধামরাইয়ে অবৈধ ০৫ ইটভাটাকে ৩০ লক্ষ টাকা জরিমানা

সারাদেশ | মো: সাফায়েত খান। ঢাকা (ধামরাই) প্রতিনিধি।

(৬ মাস আগে) ২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ৫:১৯ অপরাহ্ন

ঢাকার ধামরাই উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা ৫টি ইটভাটায় অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা ও সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে ঢাকার ধামরাই উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা অবৈধ ইটভাটায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট  ফয়জুন্নেসা আক্তার।

অভিযান এসএনবি ব্রিকস, জেএনবি ব্রিকস, এমএবি ব্রিকস, আরএসবি ব্রিকস, আইএনসি১  ব্রিকসকে ৬ লাখ করে সর্বমোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় এসকল ভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার জানান, ধামরাই উপজেলার সুতিপাড়া ও নান্নার ইউনিয়নের ৫ ইটভাটা পরিদর্শন এবং অভিযান পরিচালনা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আর্থিক জরিমানা করা হয়েছে। এধরনের অভিযান অব্যহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোছাঃ জেসমিন আক্তার। এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব এস, এম, মনজুর-উল-আলম। আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ, র‍্যাব, ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল