banglahour

বান্দরবানে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

সারাদেশ | শহিদুল আলম। বান্দরবান প্রতিনিধি।

(২১ ঘন্টা আগে) ২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ৫:২৪ অপরাহ্ন


 
“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে উদযাপন করা হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস।

দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (২৮এপ্রিল) সকালে বান্দরবান জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গন থেকে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ মো.জামিউল হায়দার।

পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা ও দায়রা জজ আদালত এর সম্মেলন কক্ষে গিয়ে সমবেত হয়।
এসময় বান্দরবান জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ মো.জামিউল হায়দার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।

সভায় জেলা প্রশাসক মো.সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো.আবদুর রহমান, বান্দরবান সেনা রিজিয়নের ক্যাপ্টেন সামিউল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মুহাম্মদ আবুল কালামসহ সরকারি বিভিন্ন দফতরের উর্ধতন কর্মকর্তা,আইনজীবী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, আর্থিকভাবে অসচ্ছল,অসমর্থ বিচার প্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে সরকারি খরচে এই সেবা প্রদান করে আসছে জাতীয় আইনগত সহায়তা সংস্থা। শুরুতেই জেলা পর্যায়ে অসচ্ছল জনগোষ্ঠীর জন্য এই আইনি সেবা প্রদান করা হয়।

এসময় বক্তারা আরো বলেন, জেলা পর্যায়ে লিগ্যাল এইড অফিস চালু হওয়ায় ফলে জনগণের ভোগান্তী অনেকটাই কমে গেছে আর জনগণ দ্রুত সময়ে সরকারি খরচে অনেক বড় ধরণের বিবাদ মিমাংসা করতে সক্ষম হচ্ছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল