banglahour

রাঙ্গামাটি সপ্তাহ ব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরষ্কার বিতরন

সারাদেশ | মিল্টন বাহাদুর, রাঙ্গামাটি প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ২৯ এপ্রিল ২০২৬, বুধবার, ২:১২ অপরাহ্ন


প্রতিটি মানুষের প্রয়োজন সঠিক পুষ্টি গ্রহণের মাধ্যমে নিজেকে সুস্থ রাখা বলে মন্তব্য করছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। তিনি বলেন, পার্বত্য অঞ্চলে মৌসুম ভিত্তিতে যে সকল ফল উৎপাদিত হয় তা যদি খাওয়া যায় তাহলে পুষ্টি অনেকাংশে পুরণ হওয়া সম্ভব। তাই প্রতিটি মানুষকে মৌসুমি ফল মূল ও শাকসবজি খাওয়া প্রয়োজন।


বুধবার (২৮ এপ্রিল) সকালে রাঙ্গামাটি জেলা সিভিল সার্জেন কার্যালয়ের সম্মেলন কক্ষে পুষ্টি বৈষম্যের দিন শেষ গড়বো স্বনির্ভর বাংলাদেশ এই শ্লোগানে রাঙ্গামাটি সিভিল সার্জন অফিস ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি পার্বত্য পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার এসব কথা বলেন। 


সিভিল সার্জন নুয়েন খীসার সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন অমিত দে, জেলা শিক্ষা অফিসার সরিৎ কুমার চাকমা, রাঙ্গামাটি জেলা তথ্য অফিসার উপ-পরিচালক রাহুল বণিক, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনুকা খীসা প্রমুখ। 


আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পুষ্টি খাতে বৈষম্য দূর করা অত্যন্ত জরুরি। শিশু, কিশোর-কিশোরী ও গর্ভবতী মায়েদের জন্য সুষম ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা না গেলে সুস্থ জাতি গঠন সম্ভব নয়। 
বক্তারা আরও বলেন, অপুষ্টি শুধু ব্যক্তির শারীরিক বিকাশেই নয়, মানসিক বিকাশেও নেতিবাচক প্রভাব ফেলে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তাই পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। 


পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে চিত্রাঙ্কন রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল