
(৫ ঘন্টা আগে) ২৯ এপ্রিল ২০২৬, বুধবার, ৫:৩৪ অপরাহ্ন
বান্দরবানে এক অসহায় বিধবা নারীকে মানবিক সহায়তার হাত বাড়িয়ে জীবনে নতুন আশার আলো জ্বালিয়েছে বান্দরবান সেনাবাহিনী।
আজ বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় বান্দরবান
সেনা জোনের উদ্যেগে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।
সেনাসূত্রে জানান,বান্দরবান পৌরসভার ৯নং ওয়ার্ডের ইসলামপুর এলাকার বাসিন্দা কুলসুমা বেগম দীর্ঘদিন ধরে চরম দারিদ্র্যের মধ্যে সন্তানদের নিয়ে মানবেতর জীবনযাপন করে আসছিলেন। তার বসতঘরটি ছিল ঝুপড়ি ও ঝুঁকিপূর্ণ, যেখানে ঝড়-বৃষ্টি এলেই ধসে পড়ার আশঙ্কা থাকত।
নিরাপদ আশ্রয়ের অভাবে প্রতিটি দিন-রাত ছিল তার জন্য অনিশ্চয়তা আর ভয়ের। জীবনের এমন কঠিন বাস্তবতায় তিনি হয়ে পড়েন সম্পূর্ণ অসহায়। ঠিক
সেই সময় মানবিক সহানুভূতি নিয়ে এগিয়ে আসে বান্দরবান সেনা জোন।
বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল হুমায়ুন রশীদ,পিএসসি-এর সার্বিক তত্বাবধানে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত কুলসুমা বেগমের জন্য নতুন ঘর নির্মাণের জন্য তাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এই সহায়তার ফলে শিগগিরই তার নতুন ঘর নির্মাণ কাজ শুরু হবে। এতে তিনি শুধু একটি নিরাপদ আশ্রয়ই পাবেন না, বরং ফিরে পাবেন বেঁচে থাকার
সাহস ও আত্মবিশ্বাস। সহায়তা পেয়ে আবেগাপ্লুত কুলসুমা বেগম বলেন,আমার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না। আমি একেবারেই অসহায় ছিলাম। বান্দরবান সেনা জোন আমার জীবনে আলোর মতো এসেছে। তাদের এই সহায়তা আমি কখনো ভুলবো না।
এলাকাবাসীরা জানান,দেশের যেকোনো দুর্যোগ ও সংকটে যেমন সেনাবাহিনী অগ্রণী ভূমিকা পালন করে, তেমনি ব্যক্তিগত মানবিক বিপর্যয়েও তারা মানুষের পাশে
দাঁড়িয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে। বাংলাদেশ সেনাবাহিনীর এই উদ্যোগ শুধু একট।