banglahour

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত সিলেট : বললেন মিফতাহ্ সিদ্দিকী

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৭ ঘন্টা আগে) ২৯ এপ্রিল ২০২৬, বুধবার, ৮:১২ অপরাহ্ন

সিলেটজুড়ে বইছে উৎসবের আমেজ। মাননীয় প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে পুরো নগরী যেন নতুন সাজে সেজে উঠছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, “সিলেটবাসী সবসময়ই জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের উষ্ণ অভ্যর্থনা জানাতে প্রস্তুত থাকে। প্রধানমন্ত্রীর সঙ্গে সিলেটের পারিবারিক সম্পর্ক থাকায় এবারের সফরকে ঘিরে মানুষের আগ্রহ ও উচ্ছ্বাস আরও বেড়েছে।


বুধবার বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর সফরের মূল অনুষ্ঠানস্থলের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


তিনি জানান, ইতোমধ্যে জেলা স্টেডিয়ামসহ সফরসংশ্লিষ্ট বিভিন্ন স্থানে জোর প্রস্তুতি চলছে। আইনশৃঙ্খলা রক্ষা, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং সার্বিক ব্যবস্থাপনায় প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


মিফতাহ্ সিদ্দিকী আরও বলেন, “আগামী ২ মে প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে পুরো সিলেটবাসী প্রস্তুত রয়েছে। সফরসূচির মধ্যে রয়েছে— বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন, জেলা স্টেডিয়ামে ‘নতুন কুড়ি’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাষণ প্রদান এবং স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়।


তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই সফরের মাধ্যমে সিলেটের অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যখাতসহ চলমান উন্নয়ন প্রকল্পগুলো নতুন গতি পাবে।
এসময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল