banglahour

বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্যু

সারাদেশ | মনিরুল ইসলাম। কুয়াকাটা প্রতিনিধি।

(৩ ঘন্টা আগে) ২৯ এপ্রিল ২০২৬, বুধবার, ৯:১৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:১৪ অপরাহ্ন

পটুয়াখালীতে বজ্রপাতে এক নারী সহ ৪ জন নিহত এবং অর্ধশতাধিক গরুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার দিনের বিভিন্ন সময় ওই চার ব্যক্তির এবং গত দুই দিনে এসব গরুর মৃত্যু হয়। 


থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর একটার দিকে কলাপাড়া উপজেলার তারিকাটা গ্রামে ভুট্রা ক্ষেতে কাজ করার সময় জহির উদ্দিনের (২৮), দুপুর দুইটার দিকে গরুরে ঘাস খাওয়াতে যাওয়ার সময় পূর্ব চাকামাইয়া গ্রামের সেতারা বেগমের (৫৫), একই সময় মাঠ থেকে গরু নিয়ে আসতে গিয়ে শান্তিপুর গ্রামের খালেক হাওলাদারের (৫৫) এবং সকাল নয়টার দিকে মাঠে গরু বাঁধতে গিয়ে রাঙ্গাবালী উপজেলার চরগঙ্গা গ্রামের সৌরভ মজুমদারের (২২) মৃত্যু হয়। এছাড়া গত দুই দিনে কলাপাড়া ও রাঙ্গাবালী সহ জেলার বিভিন্ন উপজেলার অন্তত ৫০ টি গুরুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃষ্টি এবং বজ্রপাত  চলাকালীন অসচেতনতার কারনে ঘরের বাহিরে থাকায় ওই চার ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। 


কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, বজ্রপাতে নিহতদের বাড়িতে গ্রাম পুলিশ পাঠিয়ে খোজ খবর নেয়া হয়েছে।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল