banglahour

বাগেরহাটে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(৩ ঘন্টা আগে) ২৯ এপ্রিল ২০২৬, বুধবার, ১০:৫৯ অপরাহ্ন


বাগেরহাটে বজ্রপাতে রবিন হাওলাদার (৫৩) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে সদর উপজেলার সরকার ডাঙ্গা গ্রামের মাঠে গরু আনতে গেলে বজ্রপাতে তিনি মারা যান। নিহত রবিন হাওলাদার ওই গ্রামের জগদীশ হাওলাদারের ছেলে। তিনি এক স্ত্রী ও দুই ছেলের জনক ছিলেন।

স্থানীয় গ্রাম পুলিশ তরুণ সরকার জানান, ঝড়-বৃষ্টি কিছুটা কমে যাওয়ার পর রবিন হাওলাদার গরু আনতে মাঠে যান। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।

বাগেরহাট মডেল থানার ওসি (তদন্ত) মোঃ শহিদুল ইসলাম বলেন, সরকার ডাঙ্গা গ্রামে বজ্রপাতে রবিন হাওলাদারের মৃত্যু হয়েছে। পারিবারিক কবরস্থানে তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল