banglahour

ফরিদপুরে নিখোঁজ শিশুর বিবস্ত্র মরদেহ উদ্ধার

সারাদেশ | মনির হোসেন। ফরিদপুর প্রতিনিধি।

(৭ ঘন্টা আগে) ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১:৪৬ অপরাহ্ন


ফরিদপুরে নিখোঁজের সাতদিন পর আইরিন আক্তার কবিতা নামে ৮ বছর বয়সী এক শিশুর অর্ধগলিতমরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ফরিদপুর সদর উপজেলার বাখুন্ডা পশ্চিমপাড়ার একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কবিতা বাখুন্ডা আদর্শ গ্রামের বাকা বিশ্বাসের মেয়ে। সে একই এলাকার বোকাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেনীতে পড়ত।

শিশুটির পড়নের কাপড় দিয়ে মুখ ঢেকে বিবস্ত্র অবস্থায় ফেলে রাখা হয়েছিল। ধর্ষণের পর হত্যা করে ফেলে রাখা হয়েছে বলে ধারনা করছে স্থানীয়রা।

শিশুটির চাচা আব্দুল আলীম জানান গত ২৪ এপ্রিল কবিতা নিখোঁজ হয়। এর পরে খোঁজাখুঁজি করে না পেয়ে পরদিন ২৫ এপ্রিল তার পিতা বাকা বিশ্বাস ফরিদপুর কোতোয়ালী থানার সাধারণ ডায়েরি করে।
বৃহস্পতিবার সকালে কলাবাগানে কাজ করতে গিয়ে স্থানীয় সোনা মিয়া (৪০) ও দুলাল মোল্লা (৪১) পঁচা গন্ধ পায়। অনুসন্ধান করে পাশেই মরদেহটি দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে জানালে পুলিশে খবর দেয়া হয়।

ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল