banglahour

খুলনা প্রেসক্লাব নির্বাচন সম্পন্নঃসভাপতি মোস্তফা সরোয়ার, সম্পাদক তরিকুল ইসলাম

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন। ব্যুরো প্রধান। খুলনা।

(২ ঘন্টা আগে) ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৪:০৭ অপরাহ্ন


উৎসবমুখোর পরিবেশে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে খুলনা প্রেসক্লাব নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার আলহাজ্ব লিয়াকত আলী মিলনায়তনে সকাল ৯ টা থেকে বেলা ১টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৭২ জন ভোটারের মধ্যে ১৬৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। 


নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, 
নির্বাচনে সভাপতি পদে মোস্তফা সরোয়ার ১১৩ ভোট, সাধারণ সম্পাদক পদে মোঃ তরিকুল ইসলাম ৯৪ ভোট, সহ-সভাপতি পদে সোহরাব হোসেন ১১৯ ভোট, জাহিদুল ইসলাম ১০৫ ভোট, কাজী শামীম আহমেদ ৯৬ ভোট, যুগ্ম-সম্পাদক পদে মোঃ বেলাল হোসেন সজল পেয়েছেন ৯৬ ভোট, কোষাধক্ষ পদে বিমল সাহা পেয়েছেন ১০৩ ভোট, পাঠাগার ও তথ্য বিষয়ক সম্পাদক পদে বশির হোসেন ১২৬ ভোট, নির্বাহী সদস্য পদে মাকসুদূর রহমান ১০৭ ভোট, কাজী মোতাহার রহমান ৮৮ ভোট, মহেন্দ্র নাথ সেন ৮৬ ভোট, মোঃ আনিস উদ্দিন ৮৩ ভোট, সোহেল মাহমুদ ৮৩ ভোট, কে এম জিয়াউস সাদাত ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। 

এছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহাম্মদ মিলন নির্বাচিত হয়েছেন। নির্বাচন নির্বাচন পরিচালনা পরিচালনা করেন কমিটির চেয়ারম্যান জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোঃ আরিফুল ইসলাম এবং সদস্য খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোঃ মেহেদী হাসান।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল