
(২ ঘন্টা আগে) ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৬:৫৬ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য এবং সাবেক জেলা আমির মোহাম্মদ দেলোয়ার হোসেন (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার দুপুরে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, চার কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
মোহাম্মদ দেলোয়ার হোসেনের গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের সোনাময়ী গ্রামে। ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুরে নিজ মালিকানাধীন বাড়িতে বসবাস করতেন তিনি।
মোহাম্মদ দেলোয়ার হোসেন১৮ বছর ফরিদপুর জেলা আমির হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য, মজলিসে শূরা সদস্য এবং ফরিদপুর অঞ্চলের সহকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তার মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
জেলা জামায়াত এর আমীর মাওলানা বদরউদ্দিন জানান, শুক্রবার সকাল সাড়ে ৯ টায় ফরিদপুর শহরের শামসুল উলুম মাররাসা মাঠে তার নামাজে জানান অনুষ্ঠিত হবে।