banglahour

কিশোরগঞ্জে জামায়াতের উদ্যোগে নবীন আইনজীবী সংবর্ধনা অনুষ্ঠিত

সারাদেশ | সোহেল চৌধুরী। কিশোরগঞ্জ প্রতিনিধি।

(১ দিন আগে) ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৬:৫৯ অপরাহ্ন

 

কিশোরগঞ্জে সদ্য সনদপ্রাপ্ত নবীন আইনজীবীদের সংবর্ধনা দিয়েছে জামায়াতে ইসলামী।


বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে শহরের একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে এই সংবর্ধনার আয়োজন করে জামায়াতের কিশোরগঞ্জ আইনজীবী থানা শাখা।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি এবং বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির, জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো. রমজান আলী, ইবনে সিনা হাসপাতালের সিনিয়র কার্ডিওলজিস্ট প্রফেসর কর্নেল (অব.) ডা. জেহাদ খান, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট মো. রোকন রেজা শেখ এবং ল’ইয়ার্স কাউন্সিল জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট এস এম মাহবুবুর রহমান, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, এডভোকেট শামসুল আলমসহ আরও অনেকে।


এডভোকেট মতিউর রহমান আকন্দ বলে   বাংলাদেশে সব হারিয়ে গেলে চারিত্রিক শক্তি হারিয়ে যাবে না। চারিত্রিক শক্তি অর্জন করে আদালত অঙ্গনকে আমরা শক্তিশালী করতে চাই। যাতে কোন দালাল আদালতে নেতৃত্ব দিতে না পারে। তিনি আরো বলেন বর্তমানে বাংলাদেশে জনপ্রিয় শক্তিশালী দল হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।  এ সংগঠনের পতাকাতলে সমবেত হয়ে আইন অঙ্গনকে মজবুত করলে এবং ন্যায় ,ইনসাফ, নৈতিক মূল্যবোধের ভিত্তিতে কাজ করে সক্রিয় হলে আপনাদের প্রতি কেউ জুলুম করতে পারবে না।


ব্যারিস্টার এসএম শাহরিয়ার  কবির বলেন-
এ পেশা অত্যন্ত সম্মানজনক পেশা। মানুষ বিপদে পড়ে আইনজীবীর শরণাপন্ন হয়। এজন্য আইনজীবীদের মনুষ্যত্ববোধ থাকতে হবে। নবীন আইনজীবীদের প্রচুর পড়াশোনা করতে হবে।
অনুষ্ঠানে প্রায় অর্ধশত নবীন আইনজীবীগণ অংশগ্রহণ করেন।


জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ আইনজীবী থানা শাখার সভাপতি অ্যাডভোকেট মু. মুসলেহ উদ্দীন সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন শাখার সেক্রেটারি অ্যাডভোকেট হাফিজ উদ্দিন।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল