banglahour

গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

সারাদেশ | মোঃ আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(৪ মাস আগে) ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৮:১৯ অপরাহ্ন

গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেহেদী হাসান রাজ নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রহনপুর বড় বাজার একটি বাড়িতে রং করার সময় মারা যান তিনি। গোমস্তাপুর থানার ওসি মো. নূরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

মেহেদী হাসান রহনপুর পৌর এলাকার গম্বুজপাড়া মহল্লার কুড়ান আলীর ছেলে।নুরে আলম  ওসি বলেন, দুপুরে রহনপুর বড়বাজারের বীরমুক্তিযোদ্ধা আকতার আলী কচি খানের বাড়িতে দেওয়াল রংয়ের কাজ করছিলেন মেহেদী। এ সময় বিদ্যুতের সঞ্চালন লাইনের একটি তারে জড়িয়ে যান তিনি। স্থানীয়রা সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, কোন অভিযোগ না থাকায় মেহেদী হাসানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হবে বলে তিনি জানান।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল