banglahour

পটুয়াখালী বার নির্বাচনে জামায়াত মনোনীত প্যানেলের ভরাডুবি

সারাদেশ | মুজাহিদ প্রিন্স, পটুয়াখালী প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১১:১৪ অপরাহ্ন

পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে জামায়াতপন্থি হিসেবে পরিচিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত প্যানেলের ভরাডুবি হয়েছে। নির্বাচনে সবকটি পদেই জয় পেয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত প্রার্থীরা।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত মোহাম্মদ মজিবুর রহমান ২৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ল’ইয়ার্স কাউন্সিল সমর্থিত আলহাজ মো. নাজমুল আহসান পেয়েছেন ১৩৯ ভোট।

সহ-সভাপতি পদে নজরুল ইসলাম ২৫৬ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মাসুদুর রহমান পান ১২৭ ভোট।

সাধারণ সম্পাদক পদে আরিফ হোসেন বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৩২৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মো. মহিউদ্দিনের প্রাপ্ত ভোট ৬৯।

সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আমিনুল ইসলাম সোহাগ ৩০৫ ভোট পেয়ে নির্বাচিত হন। একই পদে মো. মুজিবুল হক বিশ্বাস রানা পান ২৫৬ ভোট। অন্য প্রার্থীদের মধ্যে আনোয়ার হোসাইন পান ১০৯ ভোট এবং মোহাম্মদ ওমর ফারুক পান ৭৩ ভোট।

লাইব্রেরি সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. মনিরুল ইসলাম।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মাইনুল ইসলাম রুবেল ২৯৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আবু সাঈদ খান পান ৮৫ ভোট।

সদস্য পদে এনামুল হক রাসেল ২৯০ ভোট এবং মারিয়াম আহমেদ ২৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম পাটুয়ারী পান ১৩৩ ভোট।

নির্বাচনে মোট ৫২০ জন ভোটারের মধ্যে ৪০৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। একটি ব্যালট বাতিল হওয়ায় ৪০৮টি ভোট বৈধ হিসেবে গণ্য হয়।

এবারের নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল—এই দুই প্যানেল অংশ নেয়। নির্বাচনে আওয়ামী পন্থী কোন প্যানেল অংশ গ্রহনন করেনি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল